শমিত সোম আটকে জাপানে, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

খেলা

আসিয়ান কাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তবে দলের সঙ্গে যোগ দিতে এখনও পারেননি শমিত সোম ও জুনিয়র

2026-09-22T05:30:10+00:00
2026-09-22T05:30:10+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শমিত সোম আটকে জাপানে, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ এএম 
ছবি : সংগৃহীত
আসিয়ান কাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তবে দলের সঙ্গে যোগ দিতে এখনও পারেননি শমিত সোম ও জুনিয়র সোহেল রানা। এর মধ্যে ভিসা জটিলতার অবসান হয়েছে সোহেল রানার। অন্যদিকে জাপানে প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে আছেন শমিত।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে জাপান হয়ে জাকার্তা যাচ্ছিলেন শমিত সোম। কিন্তু টাইফুনের প্রভাবে জাপানে, বিশেষ করে টোকিওতে, বৈরী আবহাওয়া থাকায় তাঁর ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।

এদিকে ভিসা না পাওয়ায় দলের সঙ্গে নির্ধারিত সময়ে ইন্দোনেশিয়ায় যেতে পারেননি জুনিয়র সোহেল রানা। অবশেষে সোমবার বিকেলে তাঁর ভিসা হয়েছে। রাতের মধ্যেই অথবা মঙ্গলবার তাঁকে জাকার্তা পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এরই মধ্যে জাকার্তায় পৌঁছে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন হামজা চৌধুরী। দলের সঙ্গে যোগ দেওয়ার পর বিশ্রাম নিয়ে সোমবার জিম সেশনে অংশ নেন তিনি। দুই ভাগে অনুষ্ঠিত জিম সেশনের দ্বিতীয়টিতে জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও রাকিব হোসেনদের সঙ্গে ছিলেন হামজা।

সোমবার রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ফারহান আলী ওয়াহিদের। আর শমিত মঙ্গলবার সকালে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

মঙ্গলবার বিকেলে হেড কোচ থমাস ডুলির অধীনে মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল। আসিয়ান কাপের ম্যাচ সামনে রেখে জাকার্তায় প্রস্তুতি নিচ্ছে দলটি।

সময়ের আলো/টিকে

  বিষয়:   শমিত সোম  জাপানে  অবশেষে  ভিসা  সোহেল রানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: