বাগমারায় সড়কে প্রাণ গেল মৎস্য ব্যবসায়ী ও ব্র্যাক কর্মকর্তার

বাগমারা প্রতিনিধি

সারাদেশ

‎রাজশাহীর বাগমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী ও ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও

2026-09-22T15:15:35+00:00
2026-09-22T15:44:30+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাগমারায় সড়কে প্রাণ গেল মৎস্য ব্যবসায়ী ও ব্র্যাক কর্মকর্তার
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৩:৪৪ পিএম
নিহত ফারুক ও আনোয়ার হোসেন। ছবি : সময়ের আলো
‎রাজশাহীর বাগমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী ও ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮. ৫০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঁদুর পানিয়া শ্মশান ঘাঁটির সামনে দুর্ঘটনায় মৎস ব্যবসায়ী ফারুক নিহত হন। নিহত ফারুক সাবাইহাটে মাছ বিক্রয় করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অজ্ঞাত বাস পিছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার শরীরের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। 

‎মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।

নিহত ফারুক বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র । তিনি ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। নিজের চার্জার ভ্যানে করে এলাকা থেকে মাছ ক্রয় বিভিন্ন হাটে বিক্রয় করতেন। নিহত ফারুকের ৫ বছরের পুত্র সন্তান, স্ত্রী, বৃদ্ধ মা রয়েছেন। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
‎অপরদিকে, একই দিন পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের কার্যালয়ে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
‎পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। 


মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে ছিটকে পড়লে অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ‎এসআই আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাগমারা  মৎস্য ব্যবসায়ী  ব্র্যাক কর্মকর্তা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: