চট্টগ্রামের সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ

2026-09-22T17:32:50+00:00
2026-09-22T17:32:50+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
চট্টগ্রামের সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
মাহফুজুর রহমান মিতা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২-এর একটি বাড়ি থেকে মিতাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। এ সময় তার গাড়িচালক সেলিমকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মিতাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বোমার উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা প্রয়োজন।

মিতার পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি বলেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। মিতা একজন সাবেক সংসদ সদস্য। তিনি অসুস্থ। ১০ দিনের রিমান্ডের কোনও যৌক্তিকতা নেই।


রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এ মামলায় গ্রেফতার চার আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মিতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

পরে আদালত মিতাকে ছয় দিন এবং তার গাড়িচালক সেলিমকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   রিমান্ড  আদালত  সংসদ সদস্য  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: