ডেঙ্গুতে মৃত্যু কমাতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যাতে কোনো ডেঙ্গু রোগীর প্রাণহানি না ঘটে, সেজন্য চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে

2026-09-22T18:04:42+00:00
2026-09-22T18:04:42+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে মৃত্যু কমাতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি : সংগৃহীত
চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যাতে কোনো ডেঙ্গু রোগীর প্রাণহানি না ঘটে, সেজন্য চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সারাদেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা পৌঁছে দিতে একযোগে ৪০টি জেলায় এক হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনায় প্রাণ না হারান, সেজন্যই বিজ্ঞানভিত্তিক এ প্রশিক্ষণ। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলা হচ্ছে, যা মৃত্যুহার কমিয়ে বহু প্রাণ রক্ষা করবে।

চিকিৎসকদের সেবার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র চাপের মধ্যেও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যে ৫৯ হাজার ৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় চার হাজার ৩০০ জন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসকরা প্রায় ৯৯ শতাংশ রোগীকে সুস্থ করে তুলছেন বলে উল্লেখ করেন তিনি।


বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় জরুরি ভিত্তিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন।

মূল প্রশিক্ষণের আগে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে তিনশ সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়। তারাই দেশের ৪০টি জেলায় একযোগে এ প্রশিক্ষণ প্রদান করছেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  প্রশিক্ষণ  চিকিৎসক  স্বাস্থ্য প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: