জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ হয়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে রুবিও বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্ট যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কারণ, তিনি মনে করেন সমস্যা সমাধানে আলোচনা গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে, শেষ পর্যন্ত উভয় পক্ষ একমত হবে। তবে আলোচনার সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। তাই আমরা এতে উন্মুক্ত।’
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো— ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তার ভাষায়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। তাদের তা করার সুযোগ দেওয়া যাবে না।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ সপ্তম মাসে প্রবেশের প্রেক্ষাপটে তার এই সফর হচ্ছে।
সময়ের আলো/ইউএমএইচ