যে কারণে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ব্যস্ত রাজনৈতিক সূচির মধ্যেই জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্যের বিদেশ সফর নিয়ে চলছে আলোচনা। দলটির ৭১ সদস্যের এই বহর ১৭

2026-09-22T18:23:27+00:00
2026-09-22T18:23:54+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
যে কারণে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৬:২৩ পিএম
বিদেশ সফরে গিয়েছেন জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্য। ছবি : সংগৃহীত
ব্যস্ত রাজনৈতিক সূচির মধ্যেই জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্যের বিদেশ সফর নিয়ে চলছে আলোচনা। দলটির ৭১ সদস্যের এই বহর ১৭ দিনের সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন ঘুরছেন। সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের পাশাপাশি দলের কয়েকজন নেতাও রয়েছেন এই দলে।

জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোনো আনুষ্ঠানিক দলীয় সফর নয়। এমপিদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এ ধরনের সফর স্বাভাবিক। অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরাও বিভিন্ন দেশে সফর করেন। জামায়াতের এমপিরা একসঙ্গে যাওয়ায় হয়তো বিষয়টি বেশি আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, এটি মূলত একটি শিক্ষামূলক সফর। অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন দেশের বাস্তবতা দেখা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নই এর অন্যতম উদ্দেশ্য।


সফরকারী এমপিরা ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে অবস্থান শেষে ১৭ সেপ্টেম্বর তারা সিঙ্গাপুরে যান। পরে যান ফিলিপাইনে। সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে বাহরাইনে যাত্রাবিরতি দিয়ে সৌদি আরবে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। ওমরাহ পালনের পর ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   জামায়াতে ইসলামী  সফর  সংসদ সদস্য 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: