ঋণ মূল্যায়নে নতুন কাঠামো

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি মূল্যায়নে নতুন কাঠামো নিয়ে আসছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা দুটির নির্বাহী পর্ষদে

2026-09-23T01:50:49+00:00
2026-09-23T01:50:49+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
বিশ্বব্যাংক ও আইএমএফ
ঋণ মূল্যায়নে নতুন কাঠামো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ এএম 
ছবি : সংগৃহীত
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি মূল্যায়নে নতুন কাঠামো নিয়ে আসছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা দুটির নির্বাহী পর্ষদে এই সংস্কার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি হলো— বৈশ্বিক অর্থনীতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অনেক দেশের ঋণও বেড়েছে। বদলে গেছে ঋণের উৎস। এসব বিষয় বিবেচনায় নিয়েই কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে।

২০১৭ সালের পর এই প্রথম যৌথভাবে ঋণ মূল্যায়ন কাঠামো পর্যালোচনা করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। পর্যালোচনায় কয়েকটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে দরিদ্র দেশগুলোর অভ্যন্তরীণ ঋণের বিশ্লেষণে আরও কঠোর হওয়া। জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জও বেশি গুরুত্ব পাবে। 

নতুন কাঠামোতে কোনো দেশের ঋণের জের টানার সক্ষমতা আরও যথাযথভাবে পরিমাপ করা হবে। ঋণসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলো আলাদাভাবে চিহ্নিত করা হবে। যেসব দেশের ঋণ টেকসই নয় বলে ধরা হয়, তাদের আলাদা করা হবে। ঋণের পূর্বাভাস কতটা নির্ভুল, তা যাচাইয়ের ব্যবস্থা জোরদার করা হবে। সে জন্য বিভিন্ন ‘স্ট্রেস টেস্ট’ বা চাপ সহ্য করার পরীক্ষা চালু করা হবে। দেশগুলোকে ঋণের তথ্য প্রকাশে আরও স্বচ্ছ হতে হবে। তবে ঋণ মূল্যায়নে ব্যবহৃত ডিসকাউন্ট রেট ৫ শতাংশই থাকছে।

আইএমএফের আফ্রিকা বিভাগের উপ-পরিচালক অ্যালিসন হল্যান্ড বলেন, এই সংস্কারের লক্ষ্য হলো ঋণের ঝুঁকি আগেভাগে শনাক্ত করা। 

হল্যান্ডের মতে, ২০২১ সালের পর ঋণ পরিস্থিতির যে উন্নতি হয়েছিল, সাম্প্রতিক বিভিন্ন ধাক্কায় তা অনেকটাই বিনষ্ট হয়েছে। তিনি আরও বলেন, নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে প্রায় ১৪ শতাংশ দেশ এখন ঋণসংকটে আছে। আরও ৩৩ শতাংশ উচ্চ ঋণ ঝুঁকিতে আছে। উদীয়মান বাজারের প্রায় ২৩ শতাংশ সরকারি ঋণের উচ্চ ঝুঁকিতে আছে।


২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যকর : ঋণ পরিস্থিতি মূল্যায়নের নতুন কাঠামো ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যকর হবে। বর্তমানে যে কাঠামোতে ঋণ মূল্যায়ন করা হচ্ছে, তা ২০০৫ সালে চালু করা হয়। জুলাইয়ে শেষ হওয়া পর্যালোচনায় দেখা গেছে, এই কাঠামো দিয়ে আগেভাগে কার্যকরভাবে ঋণসংকট শনাক্ত করা সম্ভব ছিল। তবে এর কিছু সীমাবদ্ধতাও ধরা পড়েছে। যেমন অনেক নিম্ন আয়ের দেশে ঋণ বেড়েছে; একই সঙ্গে ঋণের উৎসেও পরিবর্তন এসেছে। এখন এসব দেশ অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বেশি ঋণ নিচ্ছে। ঋণের একটি অংশ বাণিজ্যিক শর্তে নেওয়া হচ্ছে।

নতুন কাঠামোয় দীর্ঘমেয়াদি ঝুঁকি বিশ্লেষণের আলাদা মডিউল থাকবে। আরও পুঙ্খানুপুঙ্খভাবে ঝুঁকি পরিমাপ করা হবে। তবে নতুন পদ্ধতিতে কোন দেশের ঋণ কীভাবে টেকসই নয় বলে বিবেচনা করা হবে, সেই মডেল এখনই প্রকাশ করা হচ্ছে না। নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঋণ মূল্যায়ন  বিশ্বব্যাংক  আইএমএফ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: