এলোপাথাড়ি গুলিবর্ষণে দক্ষিণ আফ্রিকায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ৩ জন

2026-09-23T12:44:52+00:00
2026-09-23T12:49:16+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এলোপাথাড়ি গুলিবর্ষণে দক্ষিণ আফ্রিকায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ১২:৪৯ পিএম
হামলাকারীরা বাড়িওয়ালার একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাধুথা টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।


মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার আগে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র হামলাকারী টাউনশিপের একটি বাড়িতে ঢুকে ভেতরে অবস্থানরত মানুষের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি প্রাণ হারান।

স্থান ত্যাগ করার আগে হামলাকারীরা বাড়িওয়ালার একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভয়াবহ এই হামলার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কিংবা কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/মহু
  বিষয়:   বন্দুক  গুলি  দক্ষিণ আফ্রিকা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: