দিনাজপুরে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)

2026-09-23T13:44:40+00:00
2026-09-23T14:24:51+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ২:২৪ পিএম
দিনাজপুরে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ আটক ২। ছবি : সময়ের আলো
দিনাজপুরে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন—শহরের দফতরীপাড়া এলাকার হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার মো. রতন (২০)। হারুন পেশায় পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজের কর্মচারী।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে বালুবাড়ির দিকে যাচ্ছিলেন হারুন ও রতন। হাসপাতাল মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে।

পুলিশ জানায়, তল্লাশির সময় হারুনের কাছে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শ্যুটার) ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের কনস্টেবল শাহ নেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন।


ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক দুজনকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আটক পিকআপচালক হারুনের বিরুদ্ধে কোতয়ালী থানায় আগের একটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর  চেকপোস্ট  অস্ত্র-গুলি  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: