গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও হত্যার হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বোমা সাদৃশ্য একটি বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরগোয়াল

2026-09-23T14:48:42+00:00
2026-09-23T14:48:42+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও হত্যার হুমকির চিরকুট উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে বোমা সাদৃশ্য একটি বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাবপাড়া থেকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের সরদারপাড়ায় সোনালী বাংলা ক্লাবের পাশের একটি দোকানের বেঞ্চের ওপর বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে।

চিরকুটে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার, হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোদের সরদার বংশ ৮ লাখ টাকা দেওয়ার কথা, কই দিলিনাতো বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে। সত্য কথার শত্রু অনেক।’


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাংনী  মেহেরপুর  বোমা সাদৃশ্য বস্তু  হত্যার হুমকি  চিরকুট  পুলিশ  চরগোয়াল  সোনালী বাংলা ক্লাব 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: