মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। বুধবার সকালে

2026-09-23T15:12:42+00:00
2026-09-23T15:12:42+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ পিএম 
নিহত নাজমুল ইসলাম। সময়ের আলো
কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। বুধবার সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন নাজমুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল ইসলাম মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মনিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। উল্লেখ্য, মাত্র দেড় মাস আগেই তার বাবা মারা যান। পরপর পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   মোবাইল চার্জ  বিদ্যুতায়িত  শিক্ষকের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: