হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

2026-09-23T18:35:10+00:00
2026-09-23T18:35:10+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, খান ইউনিসে চালানো বিমান হামলায় আবু আলওয়ান নিহত হন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে উল্লেখ করে দেশটির সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন।

তবে ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেই এ হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী, সামরিক অভিযান বন্ধ থাকার কথা রয়েছে।

এর আগে, নাসের মেডিক্যাল কমপ্লেক্সের বরাতে জানা যায়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।


তবে এই হামলাই নেতানিয়াহু ও কাটজের বিবৃতিতে উল্লেখ করা হামলা কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

এ ছাড়া আল-আকসা শহিদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে এসব হতাহতের প্রতিবেদন নিয়ে নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি। 



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হামাস  নেতানিয়াহু  অর্থ বিভাগ  মুহাম্মদ আবু আলওয়ান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: