গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জ কাশিয়ানীতে দোলা পরিবহন বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর)

2026-09-23T21:25:04+00:00
2026-09-23T21:25:54+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৯:২৫ পিএম
প্রতীকী ছবি
গোপালগঞ্জ কাশিয়ানীতে দোলা পরিবহন বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা  গেছে, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর এক যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এতে বাসে থাকা ৪-৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। 


কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গোপালগঞ্জ  বাস ও প্রাইভেটকা  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: