প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এ সময় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দক্ষ জনশক্তি, শিক্ষা, প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
দুই প্রধানমন্ত্রী জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
সময়ের আলো/এমকে