গাইবান্ধায় ১ হাজার ২৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

2026-09-24T10:56:06+00:00
2026-09-24T10:56:06+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ১ হাজার ২৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর থানার মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই গ্রামের মো. সুরুজ জামালের ছেলে মো. সজিব (২৪)। তারা বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম লেনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-১৯৮১) তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের এ-৩ ও এ-৪ নম্বর আসনে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়।

পরে তাদের পরনের প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ২৯২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।


এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সমেয়র আলো/এসএকে
  বিষয়:   গাইবান্ধা  ইয়াবা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: