নারীরা এগোলেই দেশের উন্নয়ন হবে : সমাজকল্যাণ মন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

নারীদের এগিয়ে আসলেই দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

2026-09-24T17:24:20+00:00
2026-09-24T17:24:20+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারীরা এগোলেই দেশের উন্নয়ন হবে : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
নারীদের এগিয়ে আসলেই দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, বিএনপি সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তাই কারও কোনো হুমকি ধামকি দিয়ে কোন কাজ হবে না বলে তিনি হুশিয়ারি দেন। 

তিরি বলেন, এতদিন আমাদের মা-বোনেরা ঘরে ছিল। আজকের উপস্থিতি তা প্রমাণ দেয়। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। নারীরা যখন এগিয়ে আসবে তখনই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকার ভোটের আগে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের কথা বলেছিলেন। সরকার তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।


এসময় উপস্থিত ছিলেন বিনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ আলী ফকিরের সভাপতিত্বে এবং মুকবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সহ-সভাপতি তোসাদ্দেক হোসন তোসা, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাঠপর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নারী  এগিয়ে এলে  দেশ  উন্নয়ন  সমাজকল্যাণ মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: