ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার

2026-09-24T18:06:56+00:00
2026-09-24T18:38:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৬:৩৮ পিএম
অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ডিম খাওয়ার পর তাদের শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করা যায়, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, ডিম খাওয়ার পর হঠাৎ করে ২০ জন শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।  

তিনি জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।


এ বিষয়ে জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, সোমবার তিনটি বিদ্যালয়ের ৩৪ জন এবং বৃহস্পতিবার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, আগের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ শিক্ষার্থীর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   ঠাকুরগাঁও  মিড ডে  মিল  শিক্ষার্থী অসুস্থ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: