রিয়ালের খেলা দেখে কষ্ট পান আলকারাজ

ক্রীড়া ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। ছোটবেলা থেকেই রিয়ালের সমর্থক এই স্প্যানিশ তারকা মনে করেন, দলটির খেলায়

2026-09-24T19:09:46+00:00
2026-09-24T19:09:46+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রিয়ালের খেলা দেখে কষ্ট পান আলকারাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। ছোটবেলা থেকেই রিয়ালের সমর্থক এই স্প্যানিশ তারকা মনে করেন, দলটির খেলায় আরও গতি ও আগ্রাসন দরকার।

চলতি মৌসুমে হোসে মরিনিওর অধীনে রিয়ালের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যাচ্ছে। কখনো ভালো ফুটবল খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি। রিয়াল বেতিসের পর নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের হারেও দলের কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে।

এরই মধ্যে লিগ টেবিলে রিয়ালকে পেছনে ফেলেছে বার্সেলোনা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান এখন ছয় পয়েন্ট।

লন্ডনে লেভার কাপের আগে স্ট্যাটস পারফর্মকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন আলকারাজ। দলের ম্যাচ দেখতে বসলে এখন স্বস্তির বদলে অস্বস্তি কাজ করে বলেও জানান তিনি।


আলকারাজ বলেন, ‘এই মুহূর্তে ম্যাচগুলো দেখতে আমার কষ্ট হচ্ছে, কারণ কখন কী হবে, তা আপনি কখনোই জানেন না। আমি বলব, আরও একটু বেশি তীব্রতা দরকার।’

তবে রিয়ালের খেলোয়াড়দের ব্যক্তিগত সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলেননি ২৩ বছর বয়সী এই টেনিস তারকা। বরং দলে থাকা তারকাদের প্রশংসা করে তিনি মনে করেন, সম্মিলিতভাবে আরও ভালো করার সুযোগ রয়েছে তাদের।

আলকারাজের ভাষায়, ‘তারা রিয়াল মাদ্রিদ, দারুণ সব খেলোয়াড় আছে, প্রতিভারও কমতি নেই। কিন্তু এই মুহূর্তে আমি অন্য দলগুলোকে আরও ভালো করতে দেখছি। দল হিসেবে তারা আরও ভালো করতে পারে। কয়েকটি জায়গা তাদের ঠিকঠাক করে নিতে হবে।’

সময়ের আলো/টিকে
  বিষয়:   রিয়াল  খেলা  কষ্ট  আলকারাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: