বাংলাদেশের দ্রুততম মানব এশিয়ান গেমসের সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ অ্যাথলেটের মধ্যে

2026-09-24T20:05:56+00:00
2026-09-24T20:05:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের দ্রুততম মানব এশিয়ান গেমসের সেমিফাইনালে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ অ্যাথলেটের মধ্যে ২২তম হয়ে পরের পর্বের টিকিট পেয়েছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। তার সঙ্গে একই হিটে ছিলেন মালদ্বীপের দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হাসান সাঈদ। ইমরানুর দৌড়েছেন পাঁচ নম্বর লেনে।

প্রতিটি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। এর বাইরে ছয় হিট মিলিয়ে দ্রুততম ছয় টাইমিং করা অ্যাথলেটও পরের পর্বে জায়গা পান।


নিজের হিটে ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড। ফলে সরাসরি নয়, সেরা টাইমিংয়ের ভিত্তিতেই সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের স্প্রিন্টার।

তবে নিজের সেরা সময়ের কাছাকাছি যেতে পারেননি ইমরানুর। তার ক্যারিয়ারসেরা টাইমিং ১০.১১ সেকেন্ড, আর চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড।

তারপরও ১০.৪৯ সেকেন্ডের টাইমিং তাকে সেরা ২৪ জনের মধ্যে ২২তম অবস্থানে রেখে সেমিফাইনালে তুলে দিয়েছে। এখন পরের পর্বে নিজের সেরা সময়ের কাছাকাছি দৌড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের দ্রুততম মানবের।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাংলাদেশ  দ্রুততম মানব  এশিয়ান গেমস  সেমিফাইনাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: