রংপুরে মিলল পরিত্যক্ত পিস্তল

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি দেশীয় ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৩। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে

2026-09-24T20:32:58+00:00
2026-09-24T20:36:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রংপুরে মিলল পরিত্যক্ত পিস্তল
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৩৬ পিএম
উদ্ধার করা অস্ত্র। ছবি : সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি দেশীয় ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৩। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ত্রটি জব্দ করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির, রংপুরের একটি আভিযানিক দল গজঘণ্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হকের বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করা হয়।


অভিযানের সময় অস্ত্রটির সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   রংপুর  পরিত্যক্ত  পিস্তল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: