ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে নাটোরে জেলা সমন্বয় সভা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা

2026-09-24T21:00:23+00:00
2026-09-24T21:02:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে নাটোরে জেলা সমন্বয় সভা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৯:০২ পিএম
সমন্বয় সভা। ছবি : সময়ের আলো
নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নিডা, অর্পা, লাস্টার ও পিকেএসএসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসনব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত এ সমন্বয় সভায় স্বাগত বক্তব্য দেন নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি। সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম উপস্থাপন করেন অর্পার নির্বাহী পরিচালক ওহিদুজ্জামান।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, লাস্টারের নির্বাহী পরিচালক লায়লা আনজুমান আরা, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ ওরাঁওসহ অন্যান্য অতিথিরা।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং ভূমির অধিকার ও ভূমির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় নাটোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক শামীম হোসেন এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভাটি সঞ্চালনা করেন আবু রায়হান। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ক্ষুদ্র নৃগোষ্ঠী  অধিকার  নাটোর  সভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: