অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন ভিসি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের সময় অনলাইনে যোগদানের কথা জানালেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল

2026-09-24T21:28:06+00:00
2026-09-24T21:28:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন ভিসি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের সময় অনলাইনে যোগদানের কথা জানালেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যোগদানের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

এদিকে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি টানা তৃতীয় দিনের মতো অব্যাহত আছে। এর মধ্যেই অনলাইনে যোগদান করলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

সাংবাদিকদের নতুন উপাচার্য বলেন, আমি বিকেলে (বৃহস্পতিবার) অনলাইনে যোগদান সম্পন্ন করেছি। শিক্ষা সচিব আমার যোগদান গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে যোগদানের বিষয়টি জানানো হয়েছে। আমি শিগগির ক্যাম্পাসে যাব।


গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত আসার পরই বিক্ষোভ শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। প্রত্যাহার করা উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ওই রাত থেকেই আন্দোলন শুরু করেন তারা। 

বৃহস্পতিবার দিনভর ক্যাম্পাস ছিল উত্তপ্ত। শিক্ষার্থীরা জানায় প্রত্যাহার করা উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   অনলাইনে যোগদান  চুয়েট  নতুন ভিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: