কথাসাহিত্যিক আরেফিন বাদলের ৭৯তম জন্মদিন আজ

সাহিত্য

কথাসাহিত্যিক আরেফিন বাদলের ৭৯তম জন্মদিন আজ। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় দীর্ঘ সময় ধরে বহুমুখী অবদান রেখে চলেছেন তিনি। ষাটের দশকের

2026-09-25T07:59:51+00:00
2026-09-25T07:59:51+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
কথাসাহিত্যিক আরেফিন বাদলের ৭৯তম জন্মদিন আজ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ এএম 
সংগৃহীত ছবি
কথাসাহিত্যিক আরেফিন বাদলের ৭৯তম জন্মদিন আজ। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় দীর্ঘ সময় ধরে বহুমুখী অবদান রেখে চলেছেন তিনি। ষাটের দশকের শেষদিক থেকে আজ পর্যন্ত সাহিত্যচর্চা ও সৃজনশীল নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই গুণী ব্যক্তিত্ব।

ছোটগল্প, উপন্যাস, নাটক, গবেষণা ও প্রবন্ধ-সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তার লেখা গল্প, উপন্যাস ও গবেষণাধর্মী বই পাঠকের কাছে প্রশংসিত হয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৯৪ সালে আরেফিন বাদলের নির্মাতা ও প্রযোজনায় নির্মিত হয় দেশের বেসরকারি পর্যায়ে নির্মিত প্রথম টিভি প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’। নাটকটি তার সৃজনশীল কর্মজীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘সাইট অ্যান্ড সাউন্ড’-এর ব্যানারে প্রায় দুই ডজন নাটক, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন। প্রামাণ্যচিত্র রচয়িতা ও নির্মাতাও তিনি।

সম্পাদক হিসেবেও তার রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। তার প্রতিষ্ঠিত ও সম্পাদিত পাক্ষিক— তারকালোক, মাসিক কিশোর তারকালোক, সাপ্তাহিক আগামী এবং মাসিক তারকালোক ডাইজেস্ট একসময় পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৭ সালে এসব প্রকাশনায় কম্পিউটারের মাধ্যমে বাংলা বর্ণমালা বা ডিটিপির বাণিজ্যিক ব্যবহার শুরু করেন তিনি।

আরেফিন বাদলের উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে— প্রসবোন্মুখ যন্ত্রণাবিদ্ধ, আগামীকাল ভালোবাসার, অন্তুর বর সাজা, নিত্যদিন কালগোনা, মুক্তিযুদ্ধের গল্প এবং গল্প সমগ্র। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে— নিসর্গের সন্তানেরা, ইমুবাবু, ঐ আসে আমিরালী, সারার ব্রীজ, হাকিম উদ্দিন তরফদার, অতঃপর একটি স্যুটকেস, উপন্যাস সমগ্র এবং মাতৃত্ব ও বিশ শব্দের গল্প। কথাসাহিত্যের পাশাপাশি গবেষণা ও অন্যান্য বিষয়েও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এর মধ্যে রয়েছে— ঐতিহাসিক প্রেমপত্র, মওলানা ভাসানী, রবীন্দ্রনাথের জীবনে নারী, চাষি-মজুরের মওলানা ভাসানী, বাংলাদেশ-ভারত কনফেডারেশন : একাত্তরে ইন্দিরাকে ভাসানীর চিঠি ইত্যাদি। আরেফিন বাদল ১৯৪৮ সালের ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, নাটক ও সম্পাদনার ক্ষেত্রে দীর্ঘদিনের নিরলস কাজের মধ্য দিয়ে আরেফিন বাদল নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন। তার ৭৯তম জন্মদিনে দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   কথাসাহিত্যিক  আরেফিন বাদল  জন্মদিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: