জামালপুরে ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি

2026-09-25T13:13:06+00:00
2026-09-25T13:13:06+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পিএম 
মনিরুজ্জামান আজগর। ছবি : সময়ের আলো
শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে চিঠি পাঠিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুজ্জামান আজগরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পদ প্রত্যাহার করা হয়েছে।


এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে মনিরুজ্জামান আজগর ছাত্রলীগের কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একই সঙ্গে নিজেকে সংগঠনের ওই পদের অধিকারী হিসেবে পরিচয় দেওয়া থেকেও তাকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মনিরুজ্জামান আজগরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  ছাত্রলীগ  নেতা  অব্যাহতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: