সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা

2026-09-24T19:02:56+00:00
2026-09-24T19:02:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ পিএম 
রবীন চন্দ্র দেবনাথ। ছবি : সময়ের আলো
অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবীন চন্দ্র দেবনাথ। একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত বিপিন চন্দ্র দেবনাথ এবং মা মৃত মালতী রানী।

সংবাদ সম্মেলনে রবীন চন্দ্র দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।


রবীন চন্দ্র দেবনাথ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ এ পদ থেকে পদত্যাগ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেনা।

সময়ের আলো/জোই

  বিষয়:   সুন্দরগঞ্জ  আওয়ামী লীগ নেতা  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: