হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ‘রইছ’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি রয়েছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া

2026-09-25T18:12:47+00:00
2026-09-25T18:12:47+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ‘রইছ’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
‘রইছ’ চরিত্রের কারণেই প্রায় তিন দশক পরও দর্শকের কাছে পরিচিত অভিনেতা বিজয় চৌধুরী। ছবি : সংগৃহীত
হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি রয়েছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পিসিসিইউতে চিকিৎসাধীন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিজয়ের ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আব্বু তার এক ভাগ্নের দাওয়াতে সিংগাইর গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। এরপর আব্বুকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন। এখন আব্বুকে পিসিসিইউতে রাখা হয়েছে।’

বিজয়ের মেয়ে ফিওনা ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’


কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তি পায় ১৯৯৭ সালে। সিনেমায় রইছের আত্মত্যাগের দৃশ্য দর্শকের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

১৯৭৩ সালে জন্ম নেওয়া বিজয়ের অভিনয়ে অভিষেক হয় ১৯৯৩ সালে ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে। ‘হাঙর নদী গ্রেনেড’-এ অভিনয়ের সময় তার বয়স ছিল ২২ বছর। সিনেমাটির পর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। তবে রইছ চরিত্রের কারণেই প্রায় তিন দশক পরও দর্শকের কাছে তার পরিচয় অমলিন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হার্ট অ্যাটাক  হাসপাতাল  রইছ  হাঙর নদী গ্রেনেড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: