জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে বালতিতে করে ইয়াবা পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ মো. সালাম (২৬) নামে রোহিঙ্গাকে আটক করছে বিজিবি।শুক্রবার (২৫

2026-09-25T18:27:19+00:00
2026-09-25T18:27:19+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে রোহিঙ্গা গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
বিজিবির সঙ্গে আটক মো. সালাম। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে বালতিতে করে ইয়াবা পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ মো. সালাম (২৬) নামে রোহিঙ্গাকে আটক করছে বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সীমান্তের মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে হাতে বালতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে।

পরে তার হাতে থাকা বালতিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।


৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জেলের ছদ্মবেশ  ইয়াবা পাচার  হোয়াইক্যং  রোহিঙ্গা গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: