ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এতে আশপাশের কয়েক

2026-09-25T23:57:47+00:00
2026-09-25T23:57:47+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম 
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এতে আশপাশের কয়েক গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে চলে যায়। ফলে বসতবাড়ি, গাছপালা, আবাদি জমি ও স্থানীয় সড়কগুলো এখন হুমকির মুখে পড়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁধের ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে এবং নদীর ঢেউ আছড়ে পড়ছে। তাছাড়া, বাঁধের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দেওয়ায় যেকোনো মুহূর্তে বাকি অংশও ভেঙে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক, জব্বার আলী ও শেখ শামীম বলেন, রাতের বেলা বিকট শব্দে বাঁধটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এখন নিজেদের বাড়িঘর নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে তলিয়ে যাবে।


এদিকে, শুক্রবার বিকেলে ধসে যাওয়া তীর রক্ষা বাঁধ পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ফজলুল হক জানান, ঝুঁকিপূর্ণ এই স্থানটি রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪.১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি পাস হয়ে বাস্তবায়িত হলে এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে। তবে আপাতত ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ব্রহ্মপুত্র  তীর রক্ষা বাঁধ  ধস  আতঙ্কে এলাকাবাসী  ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধ  ধসে আতঙ্ক  এলাকাবাসী  আতঙ্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: