প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিশু উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থাটি ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
চাকরির ধরন : বেসরকারি
পদ সংখ্যা : ১টি
পদের নাম : ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
লোকবল নিয়োগ : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত অথবা ফলিত গণিত বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (অনার্স) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : ডাটাবেস পারফরম্যান্স টিউনিং এবং অপটিমাইজেশন করার ক্ষমতা। মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা, ডেটা ক্লিনিং, ভ্যালিডেশন, পিভট টেবিল এবং রিপোর্টিংয়ে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
কর্মস্থল : ঢাকা
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : সংস্থার নীতিমালা অনুযায়ী
অফিশিয়াল ওয়েবসাইট : https://plan-international.org
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩ অক্টোবর ২০২৬
সময়ের আলো/মহু