জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ : সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা : অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা : ডিগ্রি/স্নাতক।
অভিজ্ঞতা : উল্লেখ নেই।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা : উল্লেখ নেই।
কর্মস্থল : ঢাকা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৯ অক্টোবর, ২০২৬।
সূত্র : বিডিজবস।
সময়ের আলো/কেএইচও