স্বৈরাচার ও তার দোসরদের সঙ্গে কোনো আপস নয়

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবেন, দেশের মানুষকে-অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন,

2026-09-26T22:53:51+00:00
2026-09-26T22:53:51+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে সমাজকল্যাণমন্ত্রী
স্বৈরাচার ও তার দোসরদের সঙ্গে কোনো আপস নয়
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম 
দিনাজপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবেন, দেশের মানুষকে-অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, জনগণ কোনোদিন তা মেনে নেবে না।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আন্দোলন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন। আসুন, রাজপথে আসুন, রাজপথে দেখা হবে। কেননা এ দেশের মানুষ জানে— কীভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করতে হয়, রক্ষা করতে হয়। 

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা অন্য কোনো দেশে নয়, এ দেশের জনগণের মাঝে। কাজেই বিএনপি ও তার নেতাকর্মীরা সুদৃঢ় এবং আস্থাশীল জনগণের ওপর। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি মুখিয়ে আছে।

মন্ত্রী আরও বলেন, স্বৈরাচার ও তার দোসরদের সঙ্গে কোন আপস নয়। দেশের জনগণ একত্রিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা আবার দেশের জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশের মানুষ আবারও তাদেরকে পুনরায় মেনে নেবে; কিন্তু ২৪ আগস্টের পর এই দেশের মানুষ অধিকার ফিরে পাওয়ার যে স্বাদ পেয়েছে সেটিকে কোনো অবস্থাতেই ষড়যন্ত্রের কাছে নস্যাৎ হতে দেবে না।

শনিবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্বৈরাচার  দোসর  আপস  সময়ের আলো  দিনাজপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: