আমরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছি : নাফিজ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জাপানে অবস্থান করছে। শনিবার রাতে দুই ধাপে দেশটির নাগোয়া

2026-09-26T23:33:54+00:00
2026-09-26T23:33:54+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আমরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছি : নাফিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জাপানে অবস্থান করছে। শনিবার রাতে দুই ধাপে দেশটির নাগোয়া শহরে উপস্থিত হন নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, তাসকিন, মোস্তাফিজরা।

এশিয়ান গেমসের প্রথম দলটি বিকাল ৪টায়, দ্বিতীয় দলটি জাপানে পা রাখে রাতে। ভ্রমণক্লান্তির কারণে গতকাল কোনো অনুশীলন সেশন ছিল না। তবে কেউ কেউ ব্যক্তিগতভাবে জিম সেশন করেছেন। জাপান থেকে এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এমন তথ্যই জানান এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ম্যানেজার সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল খান।

আগামী ২৯ সেপ্টেম্বর মাঠের লড়াইয়ে নামবেন লিটন, শান্তরা। কোয়ার্টার ফাইনালে সেদিন টাইগারদের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার, স্বর্ণ জয়। এশিয়ান গেমসে আসার আগেই এমন কথা জানিয়েছেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস। একই লক্ষ্যের কথা জানালেন নাফিজও। তবে আপাতত কোয়ার্টার ফাইনাল নিয়ে তাদের ভাবনা। ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় দল।


এ ব্যাপারে নাফিজ ইকবাল বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সবার জন্য এই টুর্নামেন্টটা ভালো যাবে এবং যেভাবে সবাই প্রিপারেশন নিয়ে এসেছে তাতে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। তবে এই মুহূর্তে টিমের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আপাতত আমরা কোয়ার্টার ফাইনাল নিয়ে চিন্তা করছি, তারপর দেখব সামনে কে প্রতিপক্ষ।’

এশিয়ান গেমসে স্বর্ণ জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। সেটি ২০১০ আসরে। এরপর আর সোনার পদক গলায় ওঠেনি। তবে সেই আক্ষেপ এবার ঘোচাতে চায় টাইগাররা। দেশ ছাড়ার আগে প্রস্তুতি ম্যাচ ছাড়া মিরপুরে টানা কয়েক দিনের ঘাম ঝরানো অনুশীলন করেছে দল। সাইফউদ্দিন সেখানে হঠাৎ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে দলে নেওয়া হয় আলিস আল ইসলামকে।

শেষ মুহূর্তে দলের এমন পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাফিজ এবং জাপানের পিচে আলিসের স্পিন দলের জন্য বাড়তি ভূমিকা রাখবে বলেও মনে করেন বাংলাদেশের ম্যানেজার।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   আমরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছি  নাফিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: