মঙ্গলবার বিসিবির নতুন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী মাসের ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। চার দিনের লাল বলের ক্রিকেটের পর হবে

2026-09-27T20:07:02+00:00
2026-09-27T20:07:02+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মঙ্গলবার বিসিবির নতুন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
আগামী মাসের ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। চার দিনের লাল বলের ক্রিকেটের পর হবে ওয়ানডে, সবশেষে টি-টোয়েন্টি। নতুন কাঠামোয় তিন ফরম্যাটের এই আয়োজন হবে ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে।

টি-টোয়েন্টি পর্ব শুরুর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ড্রাফটের আগেই ছয় দলের আইকন ক্রিকেটার বা অধিনায়ক নির্ধারণ করা হবে। এরপর ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে। একই সঙ্গে দলগুলোর কোচিং স্টাফও চূড়ান্ত করা হবে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।


নতুন কাঠামোয় লাল বলের এনসিএল আলাদা থাকছে। সাদা বলের ক্রিকেটে ছয়টি দলের মালিকানা স্বত্ব বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। প্রাথমিকভাবে তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়ার কথা ভাবা হয়েছে।

বিসিবি এরই মধ্যে ছয় দলের এই নতুন ফ্র্যাঞ্চাইজি কাঠামো অনুমোদন করেছে। টি-টোয়েন্টি দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি যুগ শুরু করার পরিকল্পনা রয়েছে। 

নতুন কাঠামোয় আগের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ও ওয়ানডে সংস্করণ এবং এনসিএল টি-টোয়েন্টিকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে চার দিনের এনসিএল আলাদা কাঠামোতেই থাকবে। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   মঙ্গলবার  বিসিবি  নতুন টুর্নামেন্ট  প্লেয়ার্স ড্রাফট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: