নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সোমবার (২৭ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কাটার কাজের জন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতায় গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো কালিকাপুরের আংশিক, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। আবার কাজের অগ্রগতির কারণে সময়সূচিতে পরিবর্তনও হতে পারে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সময়ের আলো/এমকে