আট বছর বন্ধ থাকার পর শুরু হলো পেসার হান্ট

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রতিভা খোঁজার সেই উদ্যোগ আবারও ফিরেছে। আট বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির

2026-09-27T20:49:25+00:00
2026-09-27T20:49:25+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আট বছর বন্ধ থাকার পর শুরু হলো পেসার হান্ট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রতিভা খোঁজার সেই উদ্যোগ আবারও ফিরেছে। আট বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট ২০২৬’।

রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট থেকে শুরু হয়েছে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণের আঞ্চলিক ট্রায়াল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। নতুন প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগে বিসিবির কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

বাংলাদেশের ক্রিকেটে এমন প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেল হোসেন ও এবাদত হোসেন পেসার হান্ট থেকে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবাদতের পর রিশাদ হোসেনও বোলার হান্টের মাধ্যমে উঠে এসে জাতীয় দলে খেলেছেন।

তাইজুল মনে করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। শহরের বাইরে যারা গ্রামে থাকে, তারা কিন্তু সব ভালো সুবিধা পায় না। যে কারণে কোথায় প্রতিভা লুকিয়ে আছে, কেউ জানে না। এটা রবি ও বিসিবির খুবই ভালো উদ্যোগ।’

নিজের উঠে আসার গল্পও স্মরণ করেছেন এবাদত। ২০১৬ সালের রবি পেসার হান্টের মাধ্যমে নিজেকে চেনানোর সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ট্রায়ালেই সবার নজর কাড়েন এই পেসার। পরে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেন।


এবাদত বলেন, ‘২০১৬ সালের রবি পেসার হান্টের মাধ্যমেই আমি এবাদত হোসেন হয়েছিলাম। সেখানে এক নম্বর বোলার হয়েছিলাম। আজকে এত বছর পরে আবার সেই দিনে ফিরে এসেছি, ভালো লাগছে।’

২০১৬ সালের সেই ট্রায়ালে এবাদত প্রথমে ঘণ্টায় ১৩৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন। শেষ ধাপে তার গতি উঠেছিল ১৩৯.৪ কিলোমিটারে। সেই পারফরম্যান্সই তাকে সবার ওপরে জায়গা করে দিয়েছিল।

এবারের আয়োজনের পরিধিও বাড়ানো হয়েছে। শুধু পুরুষ পেসার নয়, নারী ও পুরুষ—দুই বিভাগেই পেস ও স্পিন বোলারদের খোঁজা হবে। সিলেটের পর দেশের আট বিভাগীয় শহরে আঞ্চলিক ট্রায়াল হবে। ঢাকায় হবে দুটি ট্রায়াল, সব মিলিয়ে ট্রায়ালের সংখ্যা নয়টি।

আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত বোলারদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত ক্যাম্প। সেখান থেকে বিসিবি বাছাই করবে প্রতিভাবানদের। নির্বাচিত ক্রিকেটাররা বোর্ডের প্লেয়ার ডেভেলপমেন্ট ও গ্রুমিং কার্যক্রমের আওতায় উন্নত প্রশিক্ষণ ও পরামর্শের সুযোগ পাবেন।

সিলেট দিয়ে শুরু হওয়া এই বোলার হান্টের লক্ষ্য, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন প্রতিভাকে খুঁজে বের করা, যারা সুযোগের অভাবে এখনো বড় মঞ্চে আসতে পারেননি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আট বছর  বন্ধ  পেসার হান্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: