জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

'জয় বাংলা' স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন আটক ২৭

2026-09-27T20:59:54+00:00
2026-09-27T20:59:54+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
'জয় বাংলা' স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পল্টন মডেল থানা পুলিশ এবং স্থানীয় উপস্থিত লোকজনদের সহযোগিতায় শনিবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এজন্য তাদের আপাতত ফৌজদারি কার্যবিধি ব আইনের ৫৪ ধারা মোতাবেক আটক করে সুষ্ঠ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী), তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। তবে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।


কারাগারে পাঠানো আসামিরা হলেন— দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

জানা যায়, ঢাকার গুলিস্তানে জাসদ প্রধান কার্যালয়ে শনিবার বিকেল ৪ টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ। অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।’ 

শনিবার দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জাসদ  কার্যালয়  আটক  ২৭ জন  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: