প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া নারী সেনা পরিচয় দেওয়া

2026-09-27T21:55:29+00:00
2026-09-27T21:55:29+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারী সেনা সেজে প্রেমের ফাঁদ
প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম 
ভুয়া নারী সেনা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি : সংগৃহীত
প্রেমের ফাঁদে ফেলে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া নারী সেনা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য সেজে ওই তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. এন. মোর্শেদ এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম তোফায়েল আলম টিটু (৩৫)। পিবিআই জানা যায়, কেরানীগঞ্জের বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান (২২) ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে টিটুর সঙ্গে পরিচিত হন।


পিবিআই জানায়, টিটু নারী সেনা সদস্যের পোশাক পরা এআই-নির্মিত ছবি ও ভিডিও ব্যবহার করতেন। পাশাপাশি নিজেই নারীসুলভ কণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন। পরে মায়ের অসুস্থতার কথা বলাসহ বিভিন্ন অজুহাতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেন।

প্রতারণার বিষয়টি জানতে পেরে শাহাদাতের মা শাহনাজ বেগম আদালতে সিআর মামলা করেন। আদালতের নির্দেশে তদন্তে নামে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় টিটুর অবস্থান শনাক্তের পর গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পিবিআই জানায়, ২১ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে টিটুর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রবাসী  আত্মসাত  অভিযোগ  প্রতারক  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: