ডেঙ্গু মশাকে 'বেয়াদব' বললেন অতিরিক্ত কমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনের বেলায় কামড়াতো, কিন্তু

2026-09-27T23:53:27+00:00
2026-09-27T23:53:27+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু মশাকে 'বেয়াদব' বললেন অতিরিক্ত কমিশনার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
গোপাল্গঞ্জে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক । ছবি : সময়ের আলো
ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনের বেলায় কামড়াতো, কিন্তু এই বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী তিন মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে রবিবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

তিনি আরও বলেন, এডিস মশা আগে স্বচ্ছ পানিতে জন্মালেও এখন ময়লা পানিতেও জন্মাচ্ছে। তাই সবাইকে নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে। 

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ডেঙ্গু  ডেঙ্গু মশা  বেয়াদব  অতিরিক্ত কমিশনার  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: