মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

সারাদেশ

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়

2026-09-28T05:19:30+00:00
2026-09-28T05:19:30+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাকসেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে কয়েকটি বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত ১টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারে একক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মাদক  সংঘর্ষ  গোলাগুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: