গোপন সফরে আরব আমিরাত গেলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

2026-09-28T08:28:06+00:00
2026-09-28T08:28:06+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গোপন সফরে আরব আমিরাত গেলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ এএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আমিরাত।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত একটি বিমানে করে আবুধাবি যান নেতানিয়াহু এবং সেখানে দিনভর অবস্থান করেন। 

সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সফরটির বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় আগে থেকে কোনো ঘোষণা দেয়নি।

এমন সময় এ সফরের খবর সামনে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহু কী ধরনের গোয়েন্দা সতর্কবার্তা পেয়েছিলেন, তা নিয়ে নতুন করে বিতর্ক চলছে। 


নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে একটি গোপন সতর্কবার্তা দিয়েছিলেন, যা তিনি ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের জানাননি বলে অভিযোগ রয়েছে।

তবে আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমেই হয়, রাষ্ট্রপ্রধান পর্যায়ে নয়।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   গোপন সফর  আরব আমিরাত  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: