শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে টানা দ্বিতীয় দিনের মতো তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড়। ‘নরইস্টার’ নামে পরিচিত এ ঝড়ে নিচু এলাকাগুলোতে নতুন করে

2026-09-28T09:04:57+00:00
2026-09-28T09:04:57+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে টানা দ্বিতীয় দিনের মতো তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড়। ‘নরইস্টার’ নামে পরিচিত এ ঝড়ে নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে নিউ ইংল্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিউ জার্সির নিচু এলাকাগুলো জোয়ারের পানিতে তলিয়ে যায়। নিউইয়র্কের লং আইল্যান্ডে ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। নিউইয়র্ক সিটির কুইন্সের হাওয়ার্ড বিচ এলাকার রাস্তাও পানিতে ডুবে যায়।

শনিবার গাছ পড়ে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এক কর্মী নিহত হন। ধীরগতির ঝড়টি রোববারও অব্যাহত থাকার পূর্বাভাস ছিল। এতে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের আশঙ্কা ছিল।

নিউ জার্সির কয়েকটি এলাকায় শুক্রবার থেকে ১০ সেন্টিমিটারের (৪ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির সঙ্গে সমুদ্রের পানি বেড়ে যাওয়ায় এমন মাত্রার বন্যা দেখা দিয়েছে, যা প্রায় এক দশক ধরে এসব এলাকায় দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ঝড়টির প্রভাবে সমুদ্রের ঢেউ প্রতিরোধক দেয়াল ও সৈকতের ওপর আছড়ে পড়ার দৃশ্য দেখা গেছে। এতে উপকূলীয় ভূমিক্ষয়ের আশঙ্কাও তৈরি হয়েছে।

রোববার বিভিন্ন সময়ে উত্তর-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন বলে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে। নিউ জার্সি থেকে কানেকটিকাট পর্যন্ত উপকূলীয় কাউন্টিগুলোতে বিদ্যুৎ বিভ্রাট সবচেয়ে বেশি ছিল।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। তখন বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) পর্যন্ত উঠেছিল বলে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি জানিয়েছে।

রোববার উত্তর নিউ জার্সি থেকে দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছিল। ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে এলেও রোববার রাত পর্যন্ত জোয়ারের প্রতিটি পর্যায়ে উপকূলীয় এলাকায় পানি বাড়ার আশঙ্কা ছিল বলে মেরিল্যান্ডের কলেজ পার্কে অবস্থিত জাতীয় আবহাওয়া বিভাগের প্রধান পূর্বাভাসদাতা বব ওরাভেক জানিয়েছেন।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হারিকেন স্যান্ডির কথাও মনে করিয়ে দিয়েছে এবারের ঝড়। তবে এবারের ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত স্যান্ডির তুলনায় অনেক কম। আবহাওয়াবিদদের মতে, চলতি শরতে এল নিনোর প্রভাবে পূর্ব উপকূলে এ ধরনের আরও কয়েকটি ঝড় হতে পারে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  নরইস্টার  ঝড়  বন্যা  বিদ্যুৎ বিভ্রাট  নিউ জার্সি  নিউইয়র্ক  লং আইল্যান্ড  কুইন্স  নিউ ইংল্যান্ড  উপকূলীয় বন্যা  ভারী বৃষ্টিপাত  এল নিনো  হারিকেন স্যান্ডি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: