কাটল আকাসসীমার জটিলতা, ১ অক্টোবর আসছে রূপপুরের ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান। আকাশসীমার অনুমতি জটিলতা কাটার পর ইউরেনিয়ামের এই

2026-09-28T09:55:02+00:00
2026-09-28T09:56:53+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কাটল আকাসসীমার জটিলতা, ১ অক্টোবর আসছে রূপপুরের ইউরেনিয়াম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৯:৫৬ এএম
রূপপুর প্রকল্প। ছবি : সংগৃহীত
আগামী ১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান। আকাশসীমার অনুমতি জটিলতা কাটার পর ইউরেনিয়ামের এই চালান পাঠাচ্ছে রাশিয়া। রোববার (২৭ সেপ্টেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।


উৎপাদনে গেলে এক-দেড় বছর পর পুরোটা না বদলে কয়েকটি ইউরেনিয়াম পরিবর্তন করতে হয়। সে অনুযায়ী বাড়তি সেই জ্বালানির প্রথম চালান দেশে আসার কথা ছিল ২৪ সেপ্টেম্বর। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসে। এসব দেশের সবার আকাশসীমার অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়ামের চালানের ফ্লাইটটি আটকে যায়। তবে, নতুন করে সেই অনুমোদন মেলায় আগামী ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি।

ড. মো. কবির হোসেন জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি বাল্বে জটিলতা কাটাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে দ্রুতই উৎপাদনের দিকে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

সময়ের আলো/মহু
  বিষয়:   রূপপুর প্রকল্প  ইউরেনিয়াম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: