মার্কিন নিষেধাজ্ঞার পরও সচল তেহরানের বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হলেও তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির প্রধান

2026-09-28T12:18:30+00:00
2026-09-28T12:18:30+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন নিষেধাজ্ঞার পরও সচল তেহরানের বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হলেও তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা রামিন কাশেফ-আজার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাশেফ-আজার জানান, বিমানবন্দরটি এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরটি থেকে ৬০টি ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

গত ৮ সেপ্টেম্বর ইরানের আগে নিষেধাজ্ঞার আওতায় না আসা বাকি বিমান সংস্থাগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। ওই দিন ২৭টি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানের পরিচালিত উড়োজাহাজকে জ্বালানি, অবতরণ সুবিধা বা টিকিট বিক্রির মতো সেবা দেওয়া বিমানবন্দর ও কোম্পানিগুলোও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে প্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হতে পারে।

এরই মধ্যে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। ইরানের ফ্লাইট বন্ধ করেছে ইরাকের চারটি বিমানবন্দরও।

তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশে ইরানের বিমান সংস্থাগুলোর ফ্লাইট এখনো চালু রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  তেহরান  ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর  যুক্তরাষ্ট্র  মার্কিন নিষেধাজ্ঞা  ইরানের বিমান চলাচল  বিমান সংস্থা  রামিন কাশেফ-আজার  স্কট বেসেন্ট  ওমান  সংযুক্ত আরব আমিরাত  ইরাক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: