বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও টেঁটা যুদ্ধে ১ জন

2026-09-28T14:06:43+00:00
2026-09-28T14:06:43+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম 
বাঞ্চারামপুর থানা। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও টেঁটা যুদ্ধে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ৬ জনসহ আহত হয়েছেন মোট ১৫ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতি মেম্বারের ভাতিজা আমির হোসেন ও মুক্তারের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে সেফু সরকার ও আজগর আলী সরকারের পক্ষের লোকজনের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন জানান, পূর্ব বিরোধের জের ধরে ভোররাতে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাঞ্ছারামপুর  আধিপত্য বিস্তার  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: