জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’— আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে ওঠার সময় এমন মন্তব্য করেছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

2026-09-28T16:58:41+00:00
2026-09-28T16:58:41+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ছবি : সংগৃহীত
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’— আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে ওঠার সময় এমন মন্তব্য করেছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা আদালতে জমা না পড়ায় সময় বাড়ানো হয়।

পলককে আদালতে হাজির করা হলেও বিচারকের এজলাসে তোলা হয়নি। তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। আদালতের কার্যক্রম শেষে প্রিজনভ্যানে নেওয়ার সময় হাতকড়া পরা হাত উঁচিয়ে তিনি বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত।’ পরে তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।


পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন কারাগারে থাকা এবং বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর বিষয়টি বোঝাতেই তিনি এমন মন্তব্য করেছেন। তার দাবি, পলকের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে এবং জামিন না পাওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি বোঝাতে চেয়েছেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান পলকের বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে তার বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া পলকের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ করা হয়েছে। এসব অর্থ ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং মানি লন্ডারিং করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জং ধরা  হ্যান্ডকাফ  রক্তাক্ত  হাত  হাজিরা  প্রতিমন্ত্রী  পলক 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: