জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭ জনের

2026-09-28T18:14:28+00:00
2026-09-28T18:14:28+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নামঞ্জুর
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
জাসদ প্রধান কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ছবি : সংগৃহীত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে জামিন শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শুনানিতে আদালত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। পরে জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম মিয়া।


এর আগে রোববার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) ও তাছলিমা জাহান পপি জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

মামলার নথি অনুযায়ী, শনিবার দুপুর ৩টার দিকে গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। পরে প্রিজন ভ্যানে করে কার্যালয়ে থাকা লোকজনকে পল্টন থানায় নেওয়া হয়। অভিযানে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়। 

যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সোমবার শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাসদ  আটক  জামিন  নামঞ্জুর 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: