সাজেকে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।রোববার

2026-09-28T18:26:49+00:00
2026-09-28T18:26:49+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাজেকে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। ছবি : সময়ের আলো
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। এতে স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন উদ্যোক্তা ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি থেকে সাজেক পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে রোড শো অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাজেক এন্ট্রি পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, ট্র্যাডিশনাল ফুড কোর্ট উদ্বোধন ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তথ্যবিষয়ক ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি এবং রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পর্যটনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য শাশ্বত চাকমাসহ সংশ্লিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন।

বিকেলে সাজেক হেলিপ্যাড প্রাঙ্গণে স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালচারাল এক্সচেঞ্জ ট্যুরিজমের অংশ হিসেবে আমন্ত্রিত মণিপুরী শিল্পীদের বিশেষ নৃত্য ও মৃদঙ্গ পরিবেশনও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধি, পর্যটন ভ্লগার, ইনফ্লুয়েন্সার ও পর্যটকরাও অংশ নেন।

আয়োজকরা জানান, সাজেকের প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি ও জনগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে এ আয়োজন সাজেকের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরার একটি উদ্যোগ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাজেক  বিশ্ব পর্যটন দিবস  উদযাপন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: