থাইল্যান্ডে ৮ প্রাণহানি, দুর্যোগকবলিত ব্যাংকক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টি ও বন্যায় থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত

2026-09-28T23:56:48+00:00
2026-09-28T23:56:48+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডে ৮ প্রাণহানি, দুর্যোগকবলিত ব্যাংকক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম 
ভারী বৃষ্টি ও বন্যায় থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সংগৃহীত ছবি
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টি ও বন্যায় থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বন্যায় আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রবল বৃষ্টিতে ডুবেছে রাজধানী ব্যাংকক। ব্যাংকককে ‘দুর্যোগকবলিত’ এলাকা আখ্যা দিয়ে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে রাজধানীতে বন্যার কারণে কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে থাই সরকার।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মৃত্যুর ঘটনা বেশি। সা কায়েওতে ৫ জন, চানথাবুরিতে ২ জন ও সারাবুরিতে একজন মারা গেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির ২৭টি প্রদেশে বন্যায় পাঁচ লাখের বেশি পরিবার ও ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিডিপিএম। রাজধানী ব্যাংকক এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। ব্যাংককে অন্তত ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে খালগুলোর পানি বেড়ে সড়ক ডুবে যায়। এরপর শনিবার পুরো শহরে দুর্যোগ ঘোষণা করা হয়।

ডিডিপিএম জানিয়েছে, ব্যাংককের খালগুলোয় পানির উচ্চতা স্থিতিশীল হয়েছে। তবে এএফপির প্রতিবেদকেরা শহরের পূর্বাঞ্চলের অন্তত একটি এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা দেখেছেন। সেখানে বাসিন্দাদের ঊরু সমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্কুল বন্ধ রাখা হয়েছে এবং মানুষকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রক্রিয়ায় কাজ করতে বলা হয়েছে। অনেকেই সেই আহ্বানে সাড়া দিয়েছেন। ফলে সোমবার সকালে সড়ক ও গণপরিবহনে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম।

সরকারের মুখপাত্র এক্কাপোব পিয়ানপিসেস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ব্যাংককের কয়েকটি এলাকায় এখনও পানির উচ্চতা বেশি।’

তিনি আরও বলেন, ‘নিষ্কাশনব্যবস্থার কারণে পানির উচ্চতা কমেছে। ফলে আরও বেশি মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারছেন।’


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   থাইল্যান্ড  দুর্যোগ  ব্যাংকক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: