এশিয়ান গেমস শেষ শান্তর

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বড় স্বপ্ন নিয়ে জাপানে যাওয়া বাংলাদেশ শিবিরে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা। জ্বরের কারণে এশিয়ান গেমস থেকেই ছিটকে গেছেন ব্যাটার

2026-09-29T04:37:01+00:00
2026-09-29T04:37:01+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস শেষ শান্তর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
বড় স্বপ্ন নিয়ে জাপানে যাওয়া বাংলাদেশ শিবিরে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা। জ্বরের কারণে এশিয়ান গেমস থেকেই ছিটকে গেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আজ মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে লিটন দাসের দলকে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সেখানে বলা হয়েছে, ‘আমাদের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অসুস্থ।’ শান্তর শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় মেডিকেল টিম পর্যবেক্ষণ করেছে। এরপর তাকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিবৃতিতে জানান, নাজমুল হোসেন শান্ত জাপান আসার পর থেকেই জ্বরে ভুগছে। ফ্লাইট থেকেই জ্বরটা শুরু হয়েছে। চার দিন ধরেই এমনটা থাকায় আমরা মনে করছি শেষ পর্যন্ত তাকে পাওয়া যাবে না, ওকে এ জন্য দেশে ব্যাক করানো হচ্ছে।

এশিয়ান গেমস দিয়েই দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। জাতীয় টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক এই সংস্করণে সর্বশেষ খেলেছিলেন ২০২৫ সালের মে মাসে, শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর এক বছরেরও বেশি সময় ২০ ওভারের ক্রিকেটের বাইরে থাকার পর এবার এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছিলেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   এশিয়ান গেমস শেষ শান্তর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: