গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না ডাকোটা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়ের পাশাপাশি সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কারও ছবি প্রকাশ্যে এলেই

2026-09-29T05:54:58+00:00
2026-09-29T05:54:58+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না ডাকোটা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কারও ছবি প্রকাশ্যে এলেই কিংবা একসঙ্গে কোথাও দেখা গেলেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনে পাত্তা দেন না অভিনেত্রী। 

সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এসব বিষয়ে নিজের অবস্থান জানান ডাকোটা। তিনি বলেন, এমনকি নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও অনেক সময় সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’ ধরনের খবর বানিয়ে ফেলা হয়।

ডাকোটা জানান, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জনকে সত্য বা মিথ্যা প্রমাণ করতে গেলে বরং বিষয়টি আরও বড় হয়ে যায়। তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, তা-ই বিশ্বাস করুক। এসবে পাত্তা না নিয়ে নিজের জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়েই মনোযোগী অভিনেত্রী। সমালোচকদের নিজের জীবন নিয়ে ভাবতে পরামর্শ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহকে এভাবেই এড়িয়ে যেতে চান তিনি।


সম্প্রতি ডাকোটা জনসন ও র‍্যাপার মেশিন গান কেলিকে (এমজিকে) ঘিরেও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই আলোচনা শুরু হয়।

তবে ডাকোটা জনসন নিজে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন তিনি। এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। 

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না ডাকোটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: